Showing posts with label ত্বকের টাইপ.. Show all posts
Showing posts with label ত্বকের টাইপ.. Show all posts

Monday, October 5, 2009

ত্বকের টাইপ জেনে ক্লিনজার কিনুন

চেহারার সৌন্দর্য বজায় রাখার জন্য শুধুমাত্র নিয়মিত এক্সসারসাইজ করলেই চলবে না৷ এর পাশাপাশি শাকসবজী,ফলমূল খেতে হবে৷ আপনার ত্বকের উপযুক্ত ক্লিনজার লাগাতে হবে৷ তাহলেই ফিটনেসের সঙ্গে আপনার ত্বকের উজ্জ্বাল্যও বাড়বে৷ ক্লিনজার শুধুমাত্র চড়া মেক আপ তুলতেই সাহায্য করে না৷ মৃত কোষগুলোতে নির্মূল করতেও তা যথেষ্ট গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে৷ তবে ক্লিনজারটা কেনার আগে সেটা আপনার ত্বকের ক্ষেত্রে উপযুক্ত কিনা সেটা একবার যাচাই করে নিন৷ কি ধরনের ক্লিনজার লাগাবেন চলুন তা জেনে নিই৷

* আপনার ক্লিনজারটা যেন একেবারেই মাইল্ড হয়৷

* আর্টিফিসিয়াল কালার যুক্ত যেন না হয়৷

* বাজারে অনেক ধরনেরই ফেশ ওয়াশ পাবেন৷ হার্বাল,গ্লিসারিন যুক্ত,অ্যারোমা ওয়েলস,ভিটামিন ই বা সি যুক্ত৷ তবে আপনার ত্বক অনুযায়ী তার নির্বাচন করুন৷

* যদি আপনার ত্বক সেন্সেটিভ হয় তাহলে পারফিউম যুক্ত বা ফর্মুলা ক্লিনজার কখনই লাগাবেন না৷ তা মুখ চুলকাতে পারে৷ তাছাড়া মুখে টান ধরতে পারে৷
* মুখে যদি ব্রোনো থাকে তাহলে নিম যুক্ত মেডিকেটেড ক্লিনজার ব্যবহার করুন৷

* ড্রাই স্কিনের ময়েশ্চারাইজার বজায় রাখবার ওয়েল বা গ্লিসারিন যুক্ত ক্রিমি ক্লিনজার ব্যবহার করুন৷

* নর্মাল স্কিনের জন্য ময়শ্চারাইজিং ফর্মুলা যুক্ত ক্লিনজার প্রয়োগ করুন৷

* স্কিনে এক্সট্রা হাইড্রেশান দেওয়ার জন্য ভিটামিন ই যুক্ত ক্লিনজার ব্যবহার করুন৷